রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কোটা সংস্কার আন্দোলনে ছাত্রমৃত্যুর প্রতিবাদ, গাইবান্ধায় উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রমৃত্যুর প্রতিবাদ, গাইবান্ধায় উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি::


কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়ন ও ছাত্র মৃত্যু ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তারা বলছে, এসব  প্রাণহাণির দায় এড়িয়ে যাওয়ার  সুযোগ নেই ।কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই শতাধিক মানুষের প্রাণহানির প্রতিবাদ এবং  বিচারের দাবিতে বুধবার উদীচী গাইবান্ধা আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দমন-পীড়নের প্রতিবাদ জানানোর পাশাপাশি রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার নিন্দা জানিয়ে এ আন্দোলনে হতাহতের প্রকৃত সংখ্যা ও নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশের দাবি করে উদীচী। সেই সঙ্গে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাংক্ষিত বলপ্রয়োগের যে ঘটনা পরিলক্ষিত হয়েছে, তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। একই সঙ্গে আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে, তা-ও নিন্দনীয়। সাংস্কৃতিক সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম। বক্তব্য দেন, উদীচী গাইবান্ধা জেলা সংসদের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, সংস্কৃতিকর্মী শিরিন আকতার, সাংবাদিক আফরোজা লুনা প্রমূখ।উদীচীর দাবি, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক মানুষের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে।

আন্দোলন ঘিরে নাশকতার হাত থেকে রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় যাঁরা ব্যর্থ হয়েছেন, তাঁদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের যে খেলা শুর“ হয়েছে, তা বন্ধ করতে হবে। দমন-পীড়ন ও হত্যা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সাংস্কৃতিক সমাবেশে প্রতিবাদী গান-কবিতা পরিবেশন করেন, চুনি ইসলাম, সুহানা রহমান আঁচল, পরোমা প্রমূখ।
গাইবান্ধা প্রতিনিধি

খুঁজুন