সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কৃষি ব্যাংক খাগড়াছড়িতে ঋণ দিয়েছে ৮ কোটি টাকা

কৃষি ব্যাংক খাগড়াছড়িতে ঋণ দিয়েছে ৮ কোটি টাকা

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ

বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘মধুমেলা অনুষ্ঠান’ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রায় দেড়শ জনকে ৮ কোটি ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ঋণ আদায় করা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংকের খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক মো: লকিত উল্লাহ এই তথ্য জানিয়েছেন।

এদিকে ‘মধুমেলা’ উপলক্ষে কৃষি ব্যাংকের খাগড়াছড়ি শাখার উদ্যোগে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংকের খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক মো: লকিত উল্লাহ এর সভাপতিত্বে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় শাখা ব্যবস্থাপক দেবাশীষ ত্রিপুরা, সাংবাদিক আবু দাউদ, ঋণ গ্রহিতা অনিমেষ চাকমা, লিজা আক্তার নিশি বক্তব্য রাখেন।

সভায় খাগড়াছড়ি শাখার পক্ষ থেকে ৩০জনকে ১ কোটি ৯৪ লাখ টাকার কৃষি, এসএমই ও সিসি ঋণ বিতরণ করা হয়। আদায় করা হয় ২৮ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া খেলাপী ঋণ আদায় করা হয়েছে ৫ লাখ ৭০ হাজার টাকা। এর বাইরে ১৫জন নারী উদ্যোক্তাকে ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

খুঁজুন