রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

হারেছ আহমেদ : কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় দশ দিনে আবেদন জমা পড়ছে ৩৩ হাজার ৩০০ চার জন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে।


সোমবার (৮ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।


জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয় গত ২৭ নভেম্বর এবং আবেদন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত 'এ' ইউনিটে আবেদন জমা পড়েছে ১৬,২৯১ টি,  'বি' ইউনিটে জমা পড়েছে ১২,৯০৪ টি এবং  'সি' ইউনিটে আবেদন জমা পড়েছে ৪,১০৯ টি।


ড. তোফায়েল আহমেদ বলেন, ' এখন পর্যন্ত তিনটি ইউনিটে তেত্রিশ হাজার তিনশত চারজন শিক্ষার্থী আবেদন করেছে। আবেদন চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।'


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।





খুঁজুন