রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কুবি'র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

কুবি'র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

হারেছ আহমেদ  : কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কালচারাল এন্ড স্পোর্টস উইক।

২ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এই উইকের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান ও অন্যান্য হাউজ টিউটর এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, এবারের স্পোর্টস উইকে ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারম, দীর্ঘ লাফ, দৌড় এবং কুইজ প্রতিযোগিতাসহ আরও আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'বিজয়-২৪ হল প্রশাসনকে ধন্যবাদ, তারা গতবারের ন্যায় এবারও স্পোর্টস উইকের আয়োজন করেছে। শিক্ষার্থীদের পড়াশোনামুখী এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রশাসন এরকম আয়োজনে সবসময় সহযোগিতা করবে।'

ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, 'আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। এই স্পোর্টস উইকের মাধ্যমে শিক্ষার্থীদের একে অপরের মাঝে মেলবন্ধন তৈরী হবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে দৃঢ়তা বজায় রাখতে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে সামনে আরও কিছু কাজ করার পরিকল্পনা আছে আমাদের। হলে শৃঙ্খলা এবং পড়াশোনার পরিবেশের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি।'

উল্লেখ্য, সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজনে স্পোর্টস উইক পালন করবে বিজয়-২৪ হল।

খুঁজুন