রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে শুরু হতে যাচ্ছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে শুরু হতে যাচ্ছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

হারেছ আহমেদ : কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের উদ্যোগে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় আগামী ৬ ডিসেম্বর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে  আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, প্রতিযোগিতায় প্রতি হল থেকে ২ টি করে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। 


শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দীন বলেন, 'বিতর্ক মানুষের চিন্তার জগৎকে উম্মোচিত করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্ত: হল বিতর্ক প্রতিযোগিতা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল কর্তৃক আয়োজিত হচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল থেকে ২ টি করে দল রেজিষ্ট্রেশন করেছে এতে প্রমান হয় যে হলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান হলের শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল। আমি মনে করি এই ধরনের অনুশীলন শিক্ষার্থীদের চিন্তা ও মননের সুস্থ বিকাশে সহায়ক হবে।'

খুঁজুন