রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কুবিতে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

কুবিতে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

কু‌মিল্লা ব্যুরো ঃ

'মাহা ওয়েলফেয়ার সোসাইটি মালেশিয়া'র উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মসজিদের পাদদেশে বৃক্ষরোপন করা হয়। পর্যায়ক্রমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হবে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধন কালে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বৃক্ষরোপণ একটি সামাজিক কাজ। এটি বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আমরা যে আজ বৃক্ষরোপণ শুরু করলাম তার মাধ্যমে  মাহা ওয়েলফেয়ার সোসাইটি মালেশিয়া'র সাথে পার্টনারশিপ তৈরি হয়েছে। এটি জলবায়ু পরিবর্তন কমাতে ও টেকসই উন্নয়নে কাজ করবে। এ সময় তিনি 'মাহা ওয়েলফেয়ার সোসাইটি মালেশিয়া'কে এই মহৎ কাজের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ জানান। 

এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, নব শালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শিল ভদ্র মহাথেরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন