রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

হারেছ আহমেদ  : কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ ২০২৫-২০২৬ এর 'ক্লোজ ডোর পিচ' শীর্ষক সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। এটি এ বছরের প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড ছিলো, আগামী ৩ জানুয়ারি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। 



শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে প্রতিযোগিতাটি শুরু হয়। 


সেমিফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের জোনাল অফিসার জাহিদ হোসাইন সানি। 


সেমিফাইনাল রাউন্ডে ২৪ টি দল প্রতিযোগিতা করে এবং সেখান থেকে ১০টি দলকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়। 


এ ব্যাপারে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সাদিয়া বলেন, ' আজকে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২য় রাউন্ড তথা সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে, যেটা ছিল ক্লোজ ডোর পিচ। ২৪ টি টিম থেকে আমরা ১০ টি টিম বাছাই করেছি গ্র্যান্ড ফিনালের জন্য। আমরা আজকে দুজন বিচারকের মধ্যে একজন রেখেছি টিচিং প্রফেশন থেকে এবং একজন রেখেছি প্র্যাক্টিক্যাল প্রফেশন থেকে। আমাদের গ্র্যান্ড ফিনালে সিলেক্টেড ১০ টি টিম নিয়ে অনুষ্ঠিত হবে। '



খুঁজুন