মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কু‌মিল্লা আইসিটি ফোরাম নয়া কমিটি নাছির সভাপ‌তি, আজিম খান সম্পাদক

কু‌মিল্লা আইসিটি ফোরাম নয়া কমিটি নাছির সভাপ‌তি, আজিম খান সম্পাদক

কু‌মিল্লা ব্যুরো :

আইসিটিফোরই জেলা অ্যাম্বাসেডর ও আইসিটিতে পারদর্শী সক্রিয় শিক্ষকদের সংগঠন ‘জেলা আইসিটি ফোরাম,কুমিল্লা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠীত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর এসএম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজিম খান, সাংগঠনিক সম্পাদক বুড়িচং কালীনারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির খান।  

 আগামী দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেন জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা আইসিটি ফোরামের প্রধান উপদেষ্টা মো ইউনুস ফারুকী।

করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে শিক্ষকদের প্রশিক্ষণ, জেলার শিক্ষকদের নিয়ে আত্ম উন্নয়নমূলক সম্মেলন, শিক্ষকদের জন্য ওয়েবসাইট তৈরী, শিক্ষকদের মান উন্নয়নসহ আইসিটিসহ তথ্য প্রযুক্তির জ্ঞান প্রসারে সংগঠনটি জেলা ব্যাপী শিক্ষকদের নিয়ে কাজ করে প্রশংসিত হয়েছে।

নব নির্বাচিত কমিটির সভাপতি মো নাছির উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য আইসিটি খাত গুলোতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা। চেস্টা করেছি বিগত সময় গুলোতে সংগঠনের সকল সদস্যদের নিয়ে জেলা ব্যাপী সেই লক্ষ্য ছড়িয়ে দিতে। আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক জনাব কামরুল হাসান। আশা করি সামনের দিন গুলোতে সবাইকে নিয়ে আমরা বহুদূর এগিয়ে যাবো’।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম খান বলেন, ‘স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন কমিটি গঠীত হলো। নতুন কমিটি নতুন উদ্যমে কাজ করবে। সবার সহযোগীতা কামনা করছি’।

খুঁজুন