মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কুমিল্লা দে‌বিদ্বা‌রে সড়ক দুর্ঘটনায় নিহত-২

কুমিল্লা দে‌বিদ্বা‌রে সড়ক দুর্ঘটনায় নিহত-২

কুমিল্লা ব্যুরো ঃ


কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ফুলগাছ তলা এলাকায়  ট্রাক চাপায় মোটরসাইকেল চালক আরিফ (১৭) ও ইরফান (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। ঘটনায় মোটরসাইকেল আ‌রোহী  জীবন দাস (১৭) গুরুতর আহত হয়ে কু‌মে‌কে চি‌কিৎসার্ধীন র‌য়ে‌ছে।

নিহত আরিফ ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের ব্যবসায়ী মো শরীফ মিয়ার ছেলে। ইরফান দেবিদ্বার উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামের মতিন মিয়ার ছেলে। 

 আহত জীবন দাস দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে জ। 

স্থানীয় শরীফ ও দেবিদ্বার থানা পুলিশ জানায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ফুলগাছ তলায় একটি মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল  চালক আরিফ মারা যান। পরে কুমিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে নেয়ার পর ইরফান মারা যান। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোর্পদ ক‌রে‌ছে । 

দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, দে‌বিদ্বা‌রে ফুলতলায় একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের চালককে আটক করে‌ছে পু‌লিশ ৷ এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

খুঁজুন