মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কুমিল্লা মুরাদনগরে হাত-পা বাধা এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লা মুরাদনগরে হাত-পা বাধা এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লার মুরাদনগর সদরের ইউসুফপুর এলাকায় নিজ ঘর থেকে রাবেয়া আক্তার নামে এক কিশোরীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ আগষ্ট) মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার (১৫) জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের জাকির হোসেন এরশাদের মেয়ে।

এবিষয়ে নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, আমার মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলাদা একটি ছোট ঘর ছিলো ঐ ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে গিয়ে ওই ঘরে দেখি আমার মেয়ে রাবেয়ার হাত-পা বাধাঁ ও গলা কাটা অবস্থায় মৃতদেহ খাটের উপরে পড়ে আছে। আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই’।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা এরশাদ মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। খুব শীগ্রই আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

খুঁজুন