বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
দেশের খবর কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্রেরী উদ্বোধন

কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্রেরী উদ্বোধন

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লা পুলিশ লাইন্স লাইব্রেরী উদ্বোধন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামীলী‌গের সভাপ‌তি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ, ক, ম বাহাউদ্দিন বাহার। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের পরিকল্পনায় পুলিশ সদস্যদের জন্য এই লাইব্রেরী স্থাপন করা হয়। লাইব্রেরিটিতে পুলিশের বিভিন্ন আইন বিষয়ক বই ছাড়াও রাজনীতি, বঙ্গবন্ধুর জীবনী এবং বিনোদন সমৃদ্ধ বই পড়তে পারবেন পাঠকরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কুমিল্লা সব সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সূতিকাগার। মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেয়ায় কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার শহীদ হন। যে কারণে বাংলাদেশের ইতিহাসে কুমিল্লা পুলিশ লাইন্সের গুরুত্ব অহংকার করার মত। এই পুলিশ লাইন্সের সদস্যদের জন্য যে লাইব্রেরী গড়ে তোলা হলো- এটা আমাদের জ্ঞান চর্চার আরো একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠলো। আমরা আশা করি, পুলিশ সদস্যরা তাদের অবসর কিংবা প্রয়োজনীয় পাঠ্য জ্ঞান এখান থেকে সংগ্রহ করতে পারবেন।  


পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আমাদের বীরমুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ স্বাধীন করেছেন। কিন্তু এই দেশকে এগিয়ে নিতে এখন যে অস্ত্র প্রয়োজন সেটি হচ্ছে -জ্ঞান চর্চা। তাই কুমিল্লা পুলিশ লাইন্সে লাইব্রেরী গড়ে তোলার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার প্রচেষ্টা করা হয়েছে। আমরা আশা করি কুমিল্লা পুলিশ লাইন্সের সকল সদস্য এখান থেকে তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে পারবেন। 

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন অতিথিরা।অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর হোসেন, প্রফেসর শান্তি রঞ্জন ভূমিক, জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ, নাট্যশিল্পী শাহজান সাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুঁজুন