সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কু‌মিল্লার বুড়িচংয়ে বাস চাপায় কিশোর নিহত

কু‌মিল্লার বুড়িচংয়ে বাস চাপায় কিশোর নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লার বুড়িচংয়ের পারুয়ারা এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছে।  রোববার সকাল কু‌মিল্লা- সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়‌কের পারুয়ারা এলাকায় সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই উ‌ত্তে‌জিত স্থানীয়রা বাসটিকে আটক ক‌রে পু‌লি‌শে সোর্পদ ক‌রে। পরে পুলিশ বাসের চালককে আটক করে ‌দেবপুর ফাঁড়িতে নিয়ে যান। 

দূর্ঘটনা‌টি নি‌শ্চিত ক‌রে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানায়, আটককৃত চালক  ভোলা বোরহান উদ্দিন এলাকার বশির উদ্দিনের ছেলে ত‌হিদুল ইসলাম। 

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) জাহিদুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসি একটি যাত্রীবাহী বাস সকাল ১১টায় বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় পৌঁছালে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা কিশোর বয়সের এক হেলপার সড়কে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ১২ বৎসর। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি। 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এস আই) আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে। 

খুঁজুন