সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কু‌মিল্লায়‌ আহত সাংবা‌দি‌কের পা‌শে দাড়া‌ঁলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ

কু‌মিল্লায়‌ আহত সাংবা‌দি‌কের পা‌শে দাড়া‌ঁলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতি‌বেদক,কু‌মিল্লা ঃ

  কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসী হামলায় অাহত সাংবাদিক মোক্তার হোসেনকে দেখতে যান বাংলাদেশ অাওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার অাবদুস সবুর৷ এসময় তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

শুক্রবার (২০ মে) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) চিকিৎসাধীন সাংবাদিক মোক্তার হোসেনকে দেখতে যান তিনি।

এসময় ইঞ্জিনিয়ার অাবদুস সবুর বলেন, সাংবাদিক মোক্তার হোসেনের উপর যারাই এই সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে অাইনের অাওতায় আনতে হবে৷ যাতে করে সন্ত্রাসীরা অার কোন সাংবাদিকের উপর হামলার সাহস না পায়৷ তিনি এ সময় কর্তব্যরত ডাক্তারদের কাছ থেকে অাহত সাংবাদিক মোক্তার হোসেনের চিকিৎসার খোজ খবর নেন৷ এতে অন্যান্যদের অারো উপস্থিত ছিলেন, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সালাউদ্দিন রিপন, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন প্রমুখ৷

খুঁজুন