মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কুমিল্লায় চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

কুমিল্লায় চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

কু‌মিল্লা ব্যুরো ;

কুমিল্লার চান্দিনায় চুরির অভিযোগে মোজাম্মেল হোসেন সুমন (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।পু‌লিশ বল‌ছে চু‌রি ঘটনা । স্থানীয় ইউ‌পি চেয়ারম‌্যান বল‌ছে চু‌রির ঘটনায় আটক চোর‌কে গণ‌পিটু‌নি‌দেয় এলাকাবা‌সি ।‌নিহতের প‌রিবা‌রের দাবী হত‌্যা করা হ‌য়ে‌ছে।

রবিবার (৮ জানুয়ারী) ভোরে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হোসেন সুমন পাশ্ববর্তী এলাকার বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের রুহুল আমিন এর ছেলে।

স্থানীয় রন‌বীর জানা যায়, শনিবার (৭ জানুয়ারী) দিনগত রাত পৌঁনে ৩টায় সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন আবু সাঈদ এর মুদি দোকানে টিনের চালা খুলে চোর ঢুকে। এসময় পার্শ্ববর্তী বাড়ির রফিক নামের একজন টের পেয়ে দোকানি সাঈদকে ফোন করে বিষয়টি জানায়। এসময় স্থানীয় কয়েকজন যুবক এসে ধাওয়া করে দোকানের ভেতর থেকে মোজাম্মেল হোসেন সুমনকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহতাবস্থায় সুমনকে সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা গার্মেন্টস কর্মী মিলি বেগম জানান, আমার ছেলে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। রবিবার সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে। তিনি দাবী করেন, আমার ছেলে কখনও চুরি, ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোন দিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করেছে।

কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া জানান, মূলত চুরির ঘটনা কালেই তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকাবাসীর ধাওয়া খেয়ে অপর এক চোর পালিয়েও যায়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমাদের প্রাথমিক তদন্তে চুরির ঘটনার সত্যতা পেয়েছি। গণপিটুনিতে চোর সন্দেহে সুমন নামের ওই ছেলেটিকে হত্যা করাও সঠিক। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

খুঁজুন