মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কুমিল্লায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

কুমিল্লায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

কুমিল্লা ব্যুরো :

অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা 0১ মিনিটে কুমিল্লা নগরের টাউনহল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল   দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সদর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ,ক,ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। 

একে একে জেলা পরিষদের চেয়ারম‌্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, পুলিশ বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার),জেলা মুক্তিযোদ্ধাকমান্ড বীরমুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখীর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা, সিটি কর্পোরেশনের পক্ষে প্রধাননির্বাহী কর্মকর্তা ড,সফিকুর রহমান ও প্যনেল মেয়র হাবিবুল আল আমিন সাদী শহীদ বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।

 মহান ভাষাশহীদের প্রতি শ্রদ্ধায় পুলিশবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এসময় বিউকলে বেঁজে ওঠে করুন সুর।এক মিনিট নিরবতার মধ্যদিয়ে ভাষাশহীদদের স্মরণ করা হয়। 

পরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একে একে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। 

শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।

খুঁজুন