মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার মৃত্যু

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :


কুমিল্লা মনোহরগঞ্জে ত্রাণ দিয়ে ফেরার পথে লালমাই কাপাসতলা এলাকায় ট্রাক্টর ও কাভার্ডভ‍্যানে মুখোমুখি সংঘর্ষে এক ভূমি উপসহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন।


শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত  রাতে লালমাই উপজেলার কাপাসতলায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলের ভূমি উপসহকারী কর্মকর্তা।


ঘটনা সুত্রে জানা যায়, শুক্রবার সকালে আনিসুর গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জে আসেন। সেখানে বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন। রাতে  মনোহরগঞ্জ থেকে ফেরার পথে লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় পৌছলে আনিসুরের বহন করা ট্রাক্টরের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হন ট্রাক্টরের থাকা পাঁচ আরোহী। এর মধ্যে আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


নিহত আনিসুর পারিবারিক সুত্রে জানা যায়, আনিসুর সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলে উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। বন্যার্তদের সহযোগিতার জন্য তার নিজ এলাকায় বারবার খোঁজখবর নিচ্ছিলেন। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি এসে এলাকার স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে মনোহরগঞ্জে যান। কিন্তু ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।



ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক শেখ মো: ফজলে রাব্বি জানান , তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


খুঁজুন