সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বিশেষ প্রতিনিধি।

কুড়িগ্রামে হিরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ওপর ভিত্তি করে ডিবি পুলিশের একটি বিশেষ দল কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাধীন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের চেষ্টা চালায়। তখন পুলিশের উপস্থিতি জানতে পেরে একজন কারবারি পালিয়ে গেলেও অন্য আরেক জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামীর নাম মোসাঃ আফরোজা বেগম (৩৫)। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৫ গ্রাম হিরোইন এবং হিরোইন পরিমাপক ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আফরোজা বেগমের স্বামী মোঃ লাবলু হোসেন (৪৩) পালিয়ে যায়। 

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান পিপিএম জানান, ডিবির হাজত খানা না থাকায় আসামীকে কুড়িগ্রাম থানা হেফাজতে রাখা হয়েছে এবং উদ্ধারকৃত মালামল ডিবি হেফাজতে রাখা আছে। আসমীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আশিকুর রহমান আরো জানান  পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রামকে মাদক,  সন্ত্রাস ও অপরাধ মুক্ত গড়ার লক্ষ্যে এবং যে কোন  অপ্রিতীকর ঘটনা রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন