রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কুষ্টিয়ায় আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ -কয়েকটি মোটর সাইকেলে আগুন

কুষ্টিয়ায় আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ -কয়েকটি মোটর সাইকেলে আগুন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:


কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। কয়েকটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাপক পুলিশ পাহারায় কুষ্টিয়ার মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল করে চৌড়হাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পরে বিকেল ৫টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেলযোগে চৌড়হাস এলাকায় এসে শিক্ষার্থীরাদের ওপর হামলা চালায়। এ তারা ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা কর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে, একটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর মজমপুর গেটে এসে ৬টার দিকে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। পুরো সময়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।

খুঁজুন