মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কুষ্টিয়ায় সাংবাদিক সাগর রুনি ও রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় সাংবাদিক সাগর রুনি ও রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন


মাহাবুব হোসেন,কুমারখালী(কুষ্টিয়া)

বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ আগস্ট) কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ টাই কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) (রেজি নং-২০৬৯) এর  আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরিচালনা করে সাধারন সম্পাদক শামিম-উল হাসান অপু। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ।

মানববন্ধনে বক্তরা বলেন, গত এক যুগে ১১১বার সাগর-রুনী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আওয়ামী সরকার নিজের দোষ গোপন রাখতেই সাগর-রুনী হত্যা কান্ডের বিচার না করে প্রহোসন করেছে। বর্তমানে নির্দলীয় অন্তবর্তীকালীন সরকারের কাছে সাগর-ররুনী হত্যা কান্ডের বিচারের জোর দাবি জানান এছাড়াও কুষ্টিয়ার হাসিবুর রহমান রুবেল হত্যা কান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অতি পরিকল্পিত ভাবে রুবেলকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশাসনের স্বার্থলোভী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয়। এই হত্যার যেনো কোনভাবে বিচার না হয় সে জন্য নৌ পুলিশের কাছে মামলার তদন্ত ভার দেয়া হয়েছে। এখন সময় এসেছে রুবেলের হত্যাকারিদের শনাক্ত করার। দ্রুত রুবেল হত্যা কান্ডের জট খুলে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংববাদিকদের কলম থামিয়ে দিতে কালো আইনের সমালোচনা ও বাতিলের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আওয়ামী সরকার তার রাজত্ব্য কায়েম ও নির্বিগ্নে জুলম নিপিরন চালিয়ে যেতে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন পাশ করে। এই আইনের মাধ্যমে দেশের অনেক সাংবাদিক মিথ্যা মামলার শিকার হয়েছে। স্বাধীন সাংবাদিকতা ও সত্যকে সত্য বলে তুলে ধরার ক্ষমতা কেড়ে নেয়া হয় এ আইনের মাধ্যমে। তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান তারা

খুঁজুন