মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর লালমনিরহাট থেকে ঢাকাগামী ৭টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

লালমনিরহাট থেকে ঢাকাগামী ৭টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

নিজস্ব প্রতিনিধিঃ 

লালমনিরহাট রেলওয়ে  বিভাগের আওতাধীন লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর  পঞ্চগড়  চিলাহাটি,বেনাপোল ও রাজশাহী,থেকে ঢাকাগামী ৭ টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকা থেকে উত্তরবঙ্গে আসার প্রধান ও একমাত্র রেল রুটের টাঙ্গাইল ও বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় অবস্থিত ব্লক সেকশনে একটি মালবাহী ট্রেন লাইনচুৎ হয়ে পরায় ঢাকা থেকে ছেড়ে আসা এসব ট্রেন সময় মত গন্তব্য স্থানে পৌছাতে না পারায় আজ (১৩ ডিসেম্বর) মঙ্গলবার এর এই চারটি ট্রেনের ঢাকা গামী যাত্রা বাতিল করা হয়েছে।

 লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর থেকে রংপুর এক্সপ্রেস এবং পঞ্চগড় থেকে পঞ্চগড়  এক্সপ্রেস, রাজশাহী থেকে সিল্ক সিটি  বেনাপোল হতে বেনাপোল এক্সপ্রেস, চিলাহাটি টু ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যাবার কথা থকলেও  আজ অন্যান্য লোকাল এবং  মেইল ট্রেন সময় অনুযায়ী চলাচল করছে।কিন্তু  স্টেশন থেকে উল্লেখিত চারটি ট্রেন ছারেনি।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার গ্রেড-১ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নুরুন্নবী ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার কারণে ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে ফলে লালমনিরহাট এক্সপ্রেস এখনো গন্তব্যে আসেনি। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন আন্তঃনগর এক্সপ্রেস গুলোও সময় মত আসেনি। এর কারণে ৭টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। তবে লোকাল ও মেইল ট্রেন সময় অনুযায়ী চলাচল করছে। আর আজকের এক্সপ্রেস ট্রেন গুলোর যারা টিকিট ক্রয় করেছিলো তাদের টিকিট গ্রহণ করে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে সকল ট্রেন নিয়ম অনুযায়ী চলবে।

বিষয়টি নিশ্চিত করেন, বিভাগীয় ডিআরএম ( ভারপ্রাপ্ত)মোস্তাফিজার রহমান ভুইঁয়া জানান, সময়ের অভাবে আজকে এই ৭টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

খুঁজুন