মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর লালমনিরহাটে কৃষককে পেটানোর অভিযোগ আজিজ গংয়ের বিরুদ্ধে

লালমনিরহাটে কৃষককে পেটানোর অভিযোগ আজিজ গংয়ের বিরুদ্ধে

লালমনিরহাট প্রতিনিধি ঃ


লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেড়ে ভুট্টা ক্ষেত নষ্ট করায় বাধা দিতে গেলে নারীসহ তিন কৃষককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া যায় আজিজ গংদের বিরুদ্ধে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভুক্তভোগী কৃষক হাছান আলী থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব সাড়ডুবি গ্রামে ঘটনাটি ঘটেছে।

মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার একই এলাকার আঃ আজিজ(৫৫), আবুল হোসেন(৫০), রশিদুল ইসলাম(৩০), এস্তানুল আলম(২৫) রবিউল(৩৫), আলমগীর(৩৫)। আহতরা হলেন, ভুক্তভোগী কৃষক হাছান আলী(৩৭), হাছানের চাচা শফিকুল ইসলাম(৫০), নজরুল ইসলাম(৫৫), হাছানের স্ত্রী শাহিনা বেগম(২৮) ও হাছানের মা হাছিনা বেগম(৫৫)।

জানা গেছে, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেড়ে গত সোমবার সকালে ভুক্তভোগীদের ক্ষেতের ভুট্টা গাছ নষ্ট করতেছিলো। এ সময় ভুক্তভোগী হাছান আলী বাধা দিতে গেলে তাকে মারধর শুরু করে। তার চিৎকার শুনে ছুটে যান চাচা, স্ত্রী ও মা। এ সময় তাদেরও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক হাছানের সাথে কথা হলে তিনি বলেন, ওদের সাথে আমাদের পূর্ব থেকে বিবাদ চলে আসছে। সেই জেড়ে তারা আমাদের ভুট্টা ক্ষেত নষ্ট করে। আমরা বাধা দিলে তারা বেশ কয়েকজন লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় আমার চাচা এগিয়ে আসলে তাকেও মারধর করে। আমি থানায় অভিযোগ দিয়েছি। ওদের বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত আঃ আজিজ বলেন, আমরা ওদের কোন মারধর করিনি। ওরাই আমাদের মারধর করেছে। আমাদের একজনকে রংপুর পাঠিয়েছি চিকিৎসা নিতে। আর কিছু জানার থাকলে এলাকায় গিয়ে লোকজনকে জিজ্ঞেস করিয়েন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন