সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর লালমনিরহাটে প্রথম দিনে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

লালমনিরহাটে প্রথম দিনে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি লালমনিরহাট: 

লালমনিরহাট জেলায় সারাদেশের ন্যায় আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনুমোদিত ও অনুমোদিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান চালানোর সময় প্রথম দিনে আটটি প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা  ও কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের ন্যূনতম কাগজপত্র দেখাতে না পারায় সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

তবে আগামী কাল দুপুরের পর ফের বিশেষ অভিযানে যাওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়।

এ জেলায় ব্যাঙের ছাতার মতো অনুমোদিত ও আবেদিত ছাড়াও ৭০ টিরও বেশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।

এ ছাড়াও বেশিরভাগ এধরনের প্রতিষ্ঠান গুলো তে নেই নিজস্ব ডাক্তার প্রশিক্ষিত নার্স সহ বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি।

খুঁজুন