রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাধ্যমিকে লটারিতে ভর্তি শুরু

মাধ্যমিকে লটারিতে ভর্তি শুরু

সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ থেকে। এবারও ভর্তি করা হবে লটারিতে।  একজন প্রার্থী সর্বোচ্চ ৫টি স্কুলের পছন্দক্রম উল্লেখ করতে পারবে আবেদনে।

গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ‘দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর। চলবে আগামী ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে’।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

খুঁজুন