শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় মান সম্মত চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে

মান সম্মত চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে

কুমিল্লায় ব্যুরো ঃ

বেসরকারি হাসপাতাল ক্লিনিক যতক্ষণ পর্যন্ত মান সম্মত চিকিৎসা দেয়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি আজ বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ৬ জেলার স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ ও পিডিএ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, এর আগে স্বাস্থ্যবিভাগের অভিযানে ১৭শ অবৈধ ক্লিনিক হাসপাতাল বন্ধ করা হয়েছে। যারা

 এখনো নিবন্ধন করেনি বা নিবন্ধন দেখাতে পারছে না সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

স্বাস্থ্য  মন্ত্রী বলেন, উন্নত সেবার জন্য এখন ঢাকায় যেতে হবেনা। কুমিল্লাতেই সকল স্বাস্থ্যসেবা পাচ্ছেন। হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তারদের উপস্থিতি রোগীদের সেবা ও হাসপাতাল পরিষ্কারে সার্বিক বিষয়গুলো খেয়াল করলে আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে দেশের হাসপাতালগুলো।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য এড.আবুল হাসেম খান, কুমিল্লা-২(হোমনা-তিতাস) সংসদ সদস্য  সেলিমা আহমাদ মেরী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্বাস্থ্য বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক( মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. এ কেএম আমিরুল মোরশেদ । এসময় সিটিকর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদীসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ৬ জেলার ২৯ টি প্রকল্পের উদ্বোধন করা হয়। এছাড়া এসব জেলার স্বাস্থ্যবিভাগের বরাদ্দপত্র স্ব স্ব সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়। 

স্বাস্থ্য মন্ত্রী পরে কুমিল্লা মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

খুঁজুন