সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর মানিকগঞ্জ সদরে হালনাগাদ তালিকার ভোটার নিবন্ধন শুরু

মানিকগঞ্জ সদরে হালনাগাদ তালিকার ভোটার নিবন্ধন শুরু

মানিকগঞ্জ জেলা  প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 

আজ রোববার সকালে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাহিদ হোসেন ও জাগীর ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন বক্তব্য রাখেন। 

গত ২০ মে জেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলে। এতে সদর উপজেলায় হালনাগাদ কার্যক্রমে মোট নতুন ১৮হাজার ৯৫৬  জনের তথ্য সংগ্রহ করা হয়। আজ থেকে তাদের ছবি তুলে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রম আগামী ১৪ আগষ্ট পর্যন্ত চলবে ।

হালনাগাদ তালিকায় ছবি তুলে ভোটার হওয়ায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছে নতুন ভোটাররা। 

খুঁজুন