রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ট্র্যাজেডি। একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে মা ও দুই সন্তানের নিথর দেহ। নিহতরা হলেন—শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শিখা প্রথমে সন্তানদের বিষপান করান এবং পরে নিজেও বিষপান করে আত্মহত্যা করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট ট্যাবলেটের খালি কৌটা পাওয়া গেছে। প্রতিবেশীরা জানান, সোমবার রাত থেকেই শিখার বাসার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরদিন সকালে আবারো কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ উদ্ধার করে।

নিহত শিখা আক্তার মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী। ছেলে আরাফাত শিখার প্রথম স্বামীর সন্তান এবং মেয়ে সাইফা শাহীনের ঔরষজাত সন্তান। প্রায় দুই সপ্তাহ আগে তিনি সন্তানদের নিয়ে ওই বাসায় ওঠেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “সবকিছু দেখে মনে হচ্ছে পারিবারিক অশান্তির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।” মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খুঁজুন