রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর মাওলানা জালাল উদ্দিন রুমির জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা

মাওলানা জালাল উদ্দিন রুমির জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা

সৈকত শতদল,রাজবাড়ী জেলা প্রতিানধিঃ

রাজবাড়ীর পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে ৩০ সেপ্টেম্বর বিকেলে পাংশা ও কালুখালী সাহিত্য পরিষদ (পাকাসাপ) এর আয়োজনে জগৎ বিখ্যাত মুসলিম কবি , আইনজ্ঞ, ইসলামিক ব্যক্তিত্ব সুফি মাওলানা জালাল উদ্দিন রুমির জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাওলানা জালাল উদ্দিন কর্ম ও জীবন নিয়ে মূল আলোচনা উপস্থাপন করেন খন্দকার হাফিজুল ইসলাম । অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি ফিরোজ হায়দার,হাজারী আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদ, কবি মোল্লা মাজেদ, এবাদত আলী সেখ , পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমুখ। 

প্রবন্ধিক ও গবেষক শেখ মোঃ সবুর উদ্দিন এর উপস্থাপনায় আলোচনা শেষে কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন  কবি ষড়জিৎ বিষ্নু শ্যাম, সন্ধ্যা রানী কুন্ডু, আফরোজা সম্পা মেসকাতুল আববার,  সহ সংগঠনে কবি ও লেখক গণ। 

উল্লেখ্য মাওলানা জালাল উদ্দিন রুমি ১২০৭ খি. ৩০ সেপ্টেম্বর বর্তমান আফগানস্থিনের বালখ শহরে জন্ম গ্রহন করেন।  ১২৭৩ খি. এই মহান ব্যাক্তি ইন্তেকাল করেন।

খুঁজুন