সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক মার্কিন সেনাদের ইরাক ত্যাগের আল্টিমেটাম

মার্কিন সেনাদের ইরাক ত্যাগের আল্টিমেটাম

ইরাকের মার্কিন ঘাঁটিতে অবস্থানরত মেরিন সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এই গোষ্ঠীটি ইরানের মদদপুষ্ট। শনিবার এক বিবৃতিতে এই আল্টিমেটাম দিয়েছে গোষ্ঠীটি।

প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়েছে। শনিবারের বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে বলা হয়, ওগুলো ছিল কেবল সতর্কবার্তা। আসল হামলা আমরা এখনও শুরু করিনি। আমরা আশা করব, সেই হামলা শুরুর আগেই তারা (মার্কিন সেনা) ইরাক ত্যাগ করবে।

বিবৃতির শেষ দিকে ইসরায়েলের উদ্দেশেও হুমকি দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এ প্রসঙ্গে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি সত্যিই ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করে, সেক্ষেত্রে জর্ডান সীমান্তের ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত হবে। কারণ (স্থল অভিযান শুরু করলে) সেখানে যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চলানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েরের বিমান বাহিনী (আইএএফ)। ইসরায়েল ও হামাসের গত দু’সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

 সূত্র : টাইমস অব ইসরায়েল

খুঁজুন