রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাভাবিপ্রবি ছাত্রদলের সভাপতি সাগর, সাধারণ সম্পাদক দিপু

মাভাবিপ্রবি ছাত্রদলের সভাপতি সাগর, সাধারণ সম্পাদক দিপু

মো হ্নদয় হোসাইন ‎ মাভাবিপ্রবি প্রতিনিধি ‎:

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিলে অর্থনীতি বিভাগের সাগর নাইম সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইএসআরএম বিভাগের মো. রিমন মিয়া।

 ‎জানা যায়,  ১৪ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের দরবার হলে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল এবং বিশেষ অতিথি তৌহিদুর রহমান তাজ। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৩ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভোট কাস্টিং হয়। সভাপতি পদে সাগর নাইম ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবিউল হাসান তানভি পান ১৭ ভোট। 

সাধারণ সম্পাদক পদে সাজিদ ইসলাম দিপু পান ৪৬ ভোট, মো. উদয় তালুকদার ১২ ভোট এবং আব্দুল হাদী পান ৮ ভোট। ‎ ‎শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। ‎ ‎ ‎অনুষ্ঠানে প্রধান বক্তা মিয়া মো. রাসেল বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। ‎ ‎ ‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন