রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী

মো: হ্নদয় হোসাইন,মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন হলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী। আজ রবিবার (২ জুন,২০২৪) তিনি ডিন হিসেবে যোগদান করেছেন। 


বর্তমানে তিনি মাভাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন ও  শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। 


ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়িত্ব শুধুমাত্র ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা নয়, ডিনের কার্যপরিধি আরও ব্যাপক। বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব নেয়ার পর মনে করি সীমাবদ্ধতাগুলোর বাইরে গিয়ে নতুন করে ডিনের প্রকৃত দায়িত্বগুলো পালন করব। যেমন: অনুষদের জার্নাল তৈরি করা, আন্তর্জাতিক সেমিনার করা, পাশাপাশি কারিকুলামকে যুগোপযোগী ও বাস্তবসম্মত করার পাশাপাশি একাডেমিক পরিবেশকে আরো বেশি যুগোপযোগী করার জন্য কাজ করে যাব। তিনি আরো বলেন, আশা করছি সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারব।

এদিকে, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী ডিনের দায়িত্ব পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, তিনি যোগদান পরবর্তী দুই বছর  বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

খুঁজুন