রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাভাবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

মাভাবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

মো হৃদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি  রিসার্স সোসাইটি। 

আজ সোমবার সকাল থেকেই বিএমবি রিসার্স সোসাইটির উদ্যোগে প্রায় ২৫০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগতসহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে নিম গাছের নিচে অনেকে ভীর করছেন রক্তের গ্রুুপ নির্নয়ের জন্য। আয়োজক হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি  বিভাগের নাদিম, ইমা, আরিফ, কাওছার সেতু, নিশাদ, সম্রাট হাসান, ওহি, মুন্না এই কার্যক্রম পরিচালনা করছেন। রিকশাচালক থেকে শুরু করে সকল স্তরের মানুষ এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। 


রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের প্রিতম কর্মকার বলেন, রক্তের গ্রুপ নির্ণয় করা প্রত্যেকের জরুরি। আমি নিজেও রক্তের গ্রুপ নির্ণয় করিয়েছি। অনেকেই এই প্রথম রক্তের গ্রুপ জানছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানে উদ্বুদ্ধ করলে দেশ জাতির কল্যান বয়ে আসবে। 

সিপিএস বিভাগের ফারিহা আলম বলেন, 

 বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি  রিসার্স সোসাইটি নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছে। অনেকে হঠাৎ দূর্ঘটনায় পড়লে রক্তের প্রয়োজন হয়। তখন গ্রুপ জানা না থাকলে যেমন ঝামেলা বৃদ্ধি পায় তেমন রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্ত যোগাড় করা যায় বা কাউকে রক্ত দান করে তার জীবন বাঁচানোও যায়। 

আয়োজক সংগঠনের পক্ষে ইমা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এক হাজার জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। এছাড়াও, আমরা বিভিন্ন জাতীয় দিবসে সেমিনার করে থাকি যাহাতে  মানুষ সচেতন হতে পারে।

খুঁজুন