রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা সমাপনী উৎসব শুরু

মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা সমাপনী উৎসব শুরু

মো: হৃদয় হোসাইন,মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচ (সায়াহ্ন ১৬) এর কেন্দ্রীয় শিক্ষা সমাপনী উৎসব আজ সোমবার থেকে শুরু হয়েছে। ধারাবাহিক ঐতিহ্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচই তাদের শিক্ষাজীবন শেষে এ উৎসবের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ১৬ তম ব্যাচও তিন দিনব্যাপী র‌্যাগ উৎসবের আয়োজন করছে।

‘শূণ্য থেকে শুরু এই অঙ্গনে, সকল গোধূলি মিশুক এই সায়াহ্নে’ এই স্লোগানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (সায়াহ্ন'১৬) কেন্দ্রীয় শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সায়াহ্ন ১৬ এর আহবায়ক নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আহম্মেদ শান্ত। এ অনুষ্ঠানের প্রথমদিন সোমবার একাডেমিক ভবন-৩ এর সামনে সকাল ১০টায় উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন। এরপর শুরু হবে কেক কাটা, আনন্দর‍্যালি ও রঙ উৎসবের। আজ (সোমবার) বিকেল ৫ ঘটিকায় ক্যাম্পাসে ফটোসেশন, ফানুস উড়ানো ও আতশবাজির আয়োজন করা হয়েছে। আজ রাত ৮ ঘটিকায় সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যান্ড ডিনার ও এতিমদের মাঝে খাবার বিতরণ করবে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা। ২য় দিনের প্রোগ্রামের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করবে সায়াহ্ন ১৬ ব্যাচটি। ওইদিন বিকেল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হবে আনপ্লাগড সাংস্কৃতিক অনুষ্ঠান, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে সাজানো হয়েছে। শিক্ষা সমাপনী উৎসবের শেষদিন (বুধবার), বিকাল ৫ টা থেকে মুক্তমঞ্চ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড এমবিএমসি ও ঢাকা থেকে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন সায়াহ্ন ১৬ এর আহবায়ক রায়হান আহম্মেদ শান্ত।

খুঁজুন