রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাভাবিপ্রবিতে ক্রেডিট ফি অনলাইনে প্রদানের চুক্তি স্বাক্ষরিত

মাভাবিপ্রবিতে ক্রেডিট ফি অনলাইনে প্রদানের চুক্তি স্বাক্ষরিত

মোঃ হৃদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশসহ যাবতীয় কার্যক্রম অটোমেশন এর মাধ্যমে সম্পন্নের নিমিত্তে এসপিজি এর মাধ্যমে ক্রেডিট ফি ব্যাংক বা অনলাইন সিস্টেমে জমা দেয়ার জন্য সোনালী ব্যাংক পিএলসির সাথে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ ৪ অক্টোবর ২০২৩ (বুধবার) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আমিনুর রহমান খান স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফলাফল প্রস্তুত ও প্রকাশসহ যাবতীয় কার্যক্রম অটোমেশন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অটোমেশন কমিটির সকল সদস্য ও সোনালী ব্যাংক পিএলসির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন