বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গাজীপুরে অটোরিকশা উল্টে গিয়ে ১ জন নিহত উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ বিভাগের অনুমোদন লাগবে না বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ব্রিটিশ-ইসরাইলি তেল প্রকল্প বন্ধে আর্জেন্টিনায় মামলা ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি ওয়ার্ল্ড মুসলিম লিগের মহাসচিব ও ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
জাতীয় বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবির বাসসকে জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। এ কারণে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে গভীর সাগরে না যেতে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরিশালে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বরিশালসহ উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে।

খুঁজুন