বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গাজীপুরে অটোরিকশা উল্টে গিয়ে ১ জন নিহত উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ বিভাগের অনুমোদন লাগবে না বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ব্রিটিশ-ইসরাইলি তেল প্রকল্প বন্ধে আর্জেন্টিনায় মামলা ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি ওয়ার্ল্ড মুসলিম লিগের মহাসচিব ও ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা
জাতীয় গাজীপুরে অটোরিকশা উল্টে গিয়ে ১ জন নিহত

গাজীপুরে অটোরিকশা উল্টে গিয়ে ১ জন নিহত

মহানগরীর টঙ্গীতে দ্রুতগতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার সকালে টঙ্গীর টিএনটি জাভান হোটেলের সামনে এ দুর্ঘটন ঘটে। 

নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহের নান্দাইল থানার আব্দুল জব্বারের ছেলে। তিনি টঙ্গীর টিএনটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জয়নাল আবেদীন রোনপোলেক্স ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৬ টার দিকে অটোরিকশা করে অফিসের উদ্দেশে বের হন জয়নাল আবেদীন। পথে টঙ্গীর টিএনটি এলাকায় পৌঁছালে দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে জয়নাল আবেদীন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাসসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

খুঁজুন