বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ বিভাগের অনুমোদন লাগবে না বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ব্রিটিশ-ইসরাইলি তেল প্রকল্প বন্ধে আর্জেন্টিনায় মামলা ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি ওয়ার্ল্ড মুসলিম লিগের মহাসচিব ও ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ
জাতীয় উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ বিভাগের অনুমোদন লাগবে না

উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ বিভাগের অনুমোদন লাগবে না

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আউটসোর্সিং প্রক্রিয়ায় নতুন জনবল নিয়োগ এবং বিদ্যমান সেবা নবায়নের ক্ষেত্রে অর্থ বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের পৃথক অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১৪ শাখা থেকে গতকাল (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অর্থ বিভাগের ২১ এপ্রিল ২০২৫ তারিখে জারিকৃত ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’-এর আওতায় উন্নয়ন প্রকল্পের জন্য আউটসোর্সিং সেবা গ্রহণের কয়েকটি বিষয়ে স্পষ্টীকরণ ও শিথিলতা আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়ায় নতুন জনবল নিয়োগের জন্য আন্তঃমন্ত্রণালয় জনবল কমিটির সুপারিশের পর পুনরায় অর্থ বিভাগের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না।

এ ছাড়া নতুন জনবল নিয়োগ ও নিয়োজিত আউটসোর্সিং সেবা নবায়নের ক্ষেত্রেও অর্থ বিভাগ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের পৃথক অনুমোদন আবশ্যক হবে না।

তবে প্রকল্পের মূল বা বর্ধিত মেয়াদের জন্য আউটসোর্সিং সেবা ক্রয়ের মেয়াদ বৃদ্ধি করতে হলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত আন্তঃমন্ত্রণালয় জনবল কমিটির সুপারিশ নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, আউটসোর্সিং পদ্ধতিতে সেবা ক্রয়ের ক্ষেত্রে নীতিমালার তফসিল ‘ক’ অনুযায়ী সেবা পরীক্ষণ কমিটির সুপারিশেরও প্রয়োজন হবে না। আন্তঃমন্ত্রণালয় জনবল কমিটির সুপারিশ অনুযায়ী নতুন আউটসোর্সিং সেবা ক্রয় করা যাবে।

অর্থ বিভাগের যুগ্মসচিব মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা সকল মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।

খুঁজুন