বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ওয়ার্ল্ড মুসলিম লিগের মহাসচিব ও ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত বরিশালে রোপা আমন ও আউশ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি
শিক্ষা মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

 বিশ্বসভায় বাংলাদেশ একদিন একটি নেতৃত্বদানকারী জাতি (লিডিং নেশন) হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘আমাদের প্রধান সম্পদ হলো মেধাবী তরুণ সমাজ। তাদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ স্কাউটস-এর স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের পদক, অভিনন্দন পত্র এবং দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।

সংবর্ধিত স্কাউটদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধাবীদের সংবর্ধনা দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কার হাত নিয়েছে।’

স্কাউটিংয়ের পরিধি সম্প্রসারণে সরকারের বিশেষ বরাদ্দের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কাব, স্কাউট, গার্লস গাইড ও রোভারদের জন্য পৃথক স্কিম এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে জানিয়ে ড. মিলন বলেন, চতুর্থ শ্রেণি থেকেই কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধ এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখন অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন, বিনামূল্যে ড্রেস বিতরণ এবং মিড-ডে মিল চালুর মতো পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে।

শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় স্কাউটিংয়ের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্কাউট সদস্যরা যেমন ‘পানি পানি’ করে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শহীদ হয়েছেন, স্কাউটিং ঠিক তেমনই আত্মত্যাগ ও নেতৃত্ব শেখায়।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষক-অভিভাবকদের সম্মান এবং সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি নাসিমুল গনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস-এর উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

খুঁজুন