সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মেঘনা নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

মেঘনা নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

নিহত মো.আবুল কালাম কালু (২১) সুবর্ণচর উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ১৩নং সিডিএসপি আশ্রয়ণ প্রকল্পের মো.বেলালের ছেলে। সে পেশায় একজন জেলে ছেলে ছিল।   

রোববার (১৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরহাদ।  তিনি বলেন,রোববার সকাল থেকে হাতিয়া উপজেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় কালু মেঘনা নদীতে মাছ ধরতে ছিল। এ সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের শিকার হয়ে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে জেলে কালুর মৃত্যু হয়। মরদেহ এখনো ঘটনাস্থলে রাখা আছে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন