সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মেঘনায় পাথর বোঝাই জাহাজডুবি

মেঘনায় পাথর বোঝাই জাহাজডুবি

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী দ্বীপ উপজেলা  হাতিয়ার মেঘনা নদীতে মক্কা-মদিনা নামে পাথর বোঝাই বাল্কহেড জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২১মে) দুপুরে ঘূণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।  হাতিয়া নৌ পুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা করা চলছে।

স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান,  ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন তীরে উঠে আসায় কোন হতাহত অথবা নিখোঁজের ঘটনা ঘটেনি।

জাহাজের চালক সুমন মিয়া জানান, এমবি মক্কা-মদিনা নামে জাহাজটি সিলেট থেকে পাথর বোঝাই করে সন্ধীপ যাচ্ছিলেন। আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরার পাশে ঘাটে ভিড়ানোর চেষ্টা করে ছিলেন। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে সাতরীয়ে জাহাজে থাকা ৭জন স্টাপ তীরে উঠে যান।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, অধিক জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জাহাজটি একেবারেই ডুবে গেছে। ভাটার সময় পানি কমে গেলে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে।

খুঁজুন