রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালু হবে মার্চে

মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালু হবে মার্চে

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর কমলাপুর স্টেশন আগামী বছরের মার্চে চালুর লক্ষ্যে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে। সংস্থাটির কর্মকর্তারা মনে করছেন, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রোরেলের দৈনিক যাত্রীসংখ্যা বাড়বে অন্তত ২০ শতাংশ।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। ২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

ডিএমটিসিএল জানিয়েছে, প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, উত্তরা থেকে মতিঝিল অংশে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী পরিবহনের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কমলাপুর স্টেশন চালু হলে দেশের সবচেয়ে বড় রেলস্টেশনের সঙ্গে মেট্রোরেলের সরাসরি সংযোগ তৈরি হবে।

এতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের বিপুলসংখ্যক যাত্রী মেট্রোরেলে যুক্ত হবেন। পাশাপাশি গোপীবাগ, কমলাপুর, মান্ডা ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্যও যাতায়াত আরও সহজ হবে। ফলে দৈনিক যাত্রীসংখ্যা অন্তত ২০ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নগর বিশেষজ্ঞ আদিল মুহাম্মদ খান বলেন, ‘কমলাপুর স্টেশন চালুর পাশাপাশি ভবিষ্যতে মেট্রোরেল যদি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালনা করা যায়, তাহলে দৈনিক যাত্রীসংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যেতে পারে।’

এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আব্দুল ওহাব বলেন, ‘বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ বিভিন্ন কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর লক্ষ্য নিয়ে কাজ করছি। এর আগে ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।’

খুঁজুন