মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন
মহানগর মেট্রোরেলের লাইনে পাওয়া গেল দুই ককটেল

মেট্রোরেলের লাইনে পাওয়া গেল দুই ককটেল

রাজধানীর কাজিপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ট্র‍্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। পরে খবর দেওয়া হলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে। (শুক্রবার) সকাল ৯টায় মেট্রোরেলের লাইনে ককটেল দুটি পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাফরুল থানায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এ ছাড়া অবিস্ফোরিত ককটেলও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনায় ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুঁজুন