মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জেলা প্রতিনিধি (নেত্রকোনা):

নেত্রকোনায় ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেকে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো ফখরুজ্জামান জুয়েল,  পৌর মেয়র নজরুল ইসলাম খান,  সাংবাদিক আলপনা বেগম সহ অন্যরা। 

সভায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সুশৃঙ্খল থাকার জন্য আহবান জানান বক্তারা। 

তাছাড়া জেলা সদর সহ সকল উপজেলায় শৃঙ্খলা বজায় রেখে সঠিকভাবে দিবসটি উদযাপনের জন্য সকলের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয় 

খুঁজুন