সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর মহানবী ( সা: ) কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মহানবী ( সা: ) কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ জেলা  প্রতিনিধি 

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মার অবমানকার মন্তব্যের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। 

শুক্রবার সকালে শহরের দক্ষিণ সেওতা এলাকা থেকে শহরের বিক্ষোভ মিছিল বের হয়।। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারী মাওলানা সুলায়মান হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান সিরাজী, ইসলামী যুব আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন ,মাওলানা আব্দুর রহমান , মাওলানা নিজাম উদ্দিন প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, প্রিয় নবীর অবমাননাকারীরদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দেওয়া হউক। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের দাবি জানানো হয়।

খুঁজুন