মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মির্জাগঞ্জে হেরোইনসহ মাদককারবারী গ্রেফতার

মির্জাগঞ্জে হেরোইনসহ মাদককারবারী গ্রেফতার

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে হিরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারী নয়ন খান(৩৬) কে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মৃত. ইউনুস আলী খানের পূত্র সে।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা বুধবার গভীর রাতে উপজেলার দেউলী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার পরবর্তীসময়ে জিজ্ঞাসাবাদে মাদক কারবারী নয়ন খানের স্বীকারোক্তির অনুযায়ী দেউলীর আবাসন প্রকল্পের একটি ঘর থেকে ৭ গ্রাম হিরোইন, ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি  অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন