বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় সভা মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৫ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০, মামলা ৪৬ নারী-শিশু নির্যাতন: অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে হাইকোর্টে ১৭ রায় চাঁপাইনবাবগঞ্জে ভালো দামে সোনালি আঁশ; কৃষকের মুখে হাসি রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি দিনাজপুরে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বগুড়ায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার
আইন আদালত মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৫

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. মেহেদী হাসান জনি (২০), মো. আবির হোসেন (২৪), সোহেল রানা (৩৫), মো. মাসুম (৩০), মো. হৃদয় গাজী (২১), মো. আজিজুল ইসলাম হাওলাদার (৩৩), মো. শরিফ মোল্লা, রাকিব হাসান, মো. আশিক (৩১), মো. জিয়াউল হক (২৯), মো. রাব্বী (২১), মিজানুর রহমান (২৪), সাইফ উদ্দিন (২৮), এনামুল (২৬), ইমন (২৩), ফুয়াদ বিন খলিল (১৯), মো. ইমন সরকার (২৮), মো. জিহাদ শিকদার (২০), মো. রিহাদ হাসান (১৯), মো. সিয়াম আহমেদ মিশা (২০), মো. বাহাদুর শিকদার (২৭), মো. ইমতিয়াজ তুহিন (২৮), মো. মিজান উদ্দিন (৩১), মো. মাসুদ (৪২), মো. পারভেজ (২৬), মো. নাসির (৫২)।

এছাড়া রয়েছেন- মো. আমীর (২৬), মো. রুবেল (২৬), মো. আব্দুল মতিন (৫০), নাসির (৩২), মো. রফিক (৩৩), সোলাইমান (২৬), শুভ চন্দ্র (২৬), মোস্তাকিম (২৪), রিপন (৩০), মনির (৩০), মো. রাজু (৩০), হাবিবুল্লাহ বাহার আরিফ (৩৬), হাসান চকিদার (৩১), মো. সাইদুল হক (৪৮), শরীফ আহম্মেদ নাহিদ (২৪), কামরুজ্জামান কনক (২৪), জান্নাতুল নাঈম (২৪), মো. রাতুল (২৩), আবু সাঈদ (২৬), শাহিন (২১), মো. মোশারফ (৩০), মো. রাসেল (২৫), মোছা. সাথী (২০), পারভেজ (২৮), মো. ইমরান পারভেজ (২২) ও আইনের সাথে সংঘাতে জড়িত ৪ জন শিশু।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুঁজুন