বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

 মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজ সকাল ৮টার দিকে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার একটি ঝুটের গোডাউনের ভেতর আগুন দেখতে পায়। পরে গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে উঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বাসস’কে বলেন, ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামে থাকা সমস্ত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

খুঁজুন