বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০, মামলা ৪৬ নারী-শিশু নির্যাতন: অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে হাইকোর্টে ১৭ রায় চাঁপাইনবাবগঞ্জে ভালো দামে সোনালি আঁশ; কৃষকের মুখে হাসি রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি দিনাজপুরে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বগুড়ায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত মেহেরপুরে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
আইন আদালত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০, মামলা ৪৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০, মামলা ৪৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জন রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুঁজুন