মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মিঠাপুকুর থানার পৃথক দু'টি অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১০ জন আটক

মিঠাপুকুর থানার পৃথক দু'টি অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১০ জন আটক

মিঠাপুকুর প্রতিনিধি ঃ

মিঠাপুকুর থানা পুলিশের গোপন সুএে পৃথক পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে, খেলারত অবস্থায়, ১০ জন জুয়াড়ীসহ, নগত টাকা ও জুয়াড়ী সামগ্রী জব্দ করে মিঠাপুকুর থানা পুলিশ।

 আজ ১৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ রাত্রী ০৩:৩০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানার এসআই (নিঃ)/মোঃ নাজিবুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ০৬নং কাফ্রিখাল ইউনিয়নের মুরারীপুর সাকিনস্থ কোমরগঞ্জ বাজারের জনৈক চাঁন মিয়ার স-মিলের টিনসেড দক্ষিণ দুয়ারী অফিস ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় অভিযুক্ত ১। মোঃ মাহাবুব ইসলাম (৪০) পিতা-মোঃ আশেক মওলা, সাং-যাদবপুর মাদ্রাসা, ২। মোঃ মশিয়ার রহমান (৩৫) পিতা- মৃত মোজাম মিয়া, ৩। মোঃ শামিম মিয়া (৩৪), পিতা-মোঃ শাহানুর মিয়া, উভয় সাং-মুরারীপুর, ৪। মোঃ শাহিনুর ইসলাম (৩৫), পিতা- মোঃ সাখোয়াত হোসেন, সাং- মকরমপুর, ৫। মোঃ লোকমান মিয়া (৩৬), পিতা- মোঃ তোফাজ্জল হোসেন, সাং- খোর্দ্দ গোপালপুর, সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে পেয়ে ঘটনাস্থলেই তাদের আটক করেন। উক্ত জুয়া খেলার আসর হতে অজ্ঞাতনামা ৩/৪ জন অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


 ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা ১। এক সেট = ৫২ টি রঙিন তাস ২। নগদ ২,৫৮০/- (দুই হাজার পাঁচশত আশি) টাকা বিধি মোতাবেক জব্দ করে থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্ত মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়।


 একই দিনে  রাত্রী০২:৩০ ঘটিকায় মিঠাপুকুর থানার এসআই (নিঃ)/মোঃ মিন্টু চন্দ্র রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ১৭নং ইমাদপুর ইউনিয়নের রহমতপুর মৌজার দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া গ্রামস্থ মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আঃ রশিদ এর বসতবাড়ির পূর্ব দুয়ারী ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় অভিযুক্ত ১। মোঃ সামছুল হক (৫২), পিতা-মৃত আঃ ছাত্তার, ২। মোঃ খবির উদ্দিন (৫৫), পিতা- মৃত ছলিম উদ্দিন, ৩। মোঃ শাহ আলম (৩৭), ৪। মোঃ শামীম (২৮), উভয়ের পিতা-মৃত জাহিদুল হক @ জয়দুল ব্যাপারী, ৫। মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আঃ রশিদ, সর্বসাং- দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া, সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে পেয়ে ঘটনাস্থলেই তাদের আটক করেন এবং ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা ১। এক সেট = ৫২ টি রঙিন তাস ২। নগদ ৯২০/- (নয়শত বিশ) টাকা বিধি মোতাবেক জব্দ করে থানায় এসে লিখিত অভিযোগ করেন। 


এ সংক্রান্ত মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়।

খুঁজুন