রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ • দেশের অধিকাংশ মানুষেরই আয় কমেছে
জাতীয় মণ্ডপে হামলা হলে কোন ছাড় দেয়া হবে না

মণ্ডপে হামলা হলে কোন ছাড় দেয়া হবে না

এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক আছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মণ্ডপে হামলা হলে কোন ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সকালে, রামকৃষ্ণ মিশনে মহাসপ্তমীর সার্বিক আয়োজন দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এবার যেন নোয়াখালীর চৌমুহনীর মতো হামলার ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাই সতর্ক অবস্থায় আছে। এরপর, রমনা কালী মন্দির পরিদর্শনে যান ওবায়দুল কাদের। বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা সব দলের দায়িত্ব। শুধু রাজনীতি করলে চলবেনা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে সেজন্য সবাইকে সহযোগীতা করার আহ্বান জানান। নির্বাচনকে সামনে রেখে একটি মহল সংখ্যালঘুদের ওপর হামলা করার চক্রান্ত করে, সেদিকে দৃষ্টি দেয়ারও পরামর্শ দেন কাদের।

খুঁজুন