মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর মোবাইল সাংবাদিকতা গণমাধ্যম কর্মীদের আরো সমৃদ্ধশালী করবে

মোবাইল সাংবাদিকতা গণমাধ্যম কর্মীদের আরো সমৃদ্ধশালী করবে

গজারিয়া প্রতিনিধিঃ 

সাংবাদিকরাই জনগণের বিবেক বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর একান্ত সহচর আলহাজ মো মহিউদ্দিন। মুন্সিগঞ্জে ২ দিনব্যাপী " মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপন দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, একমাত্র গণমাধ্যম কর্মীরাই পারে দেশ থেকে সকল ধরনের দূর্নীতি, অন্যায় দুর করতে। দেশকে স্বচ্ছতার রুপ দিতে। দেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করতে গণমাধ্যম কর্মীদের ভুমিকা অপরিসীম। 

গতকাল মঙ্গলবার সার্কিট হাউস মিলনায়তনে ২দিন ব্যাপী প্রশিক্ষণ” র সমাপণ অনুষ্ঠিত হয়েছে। সমাপন অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। সভাপ্রদানের বক্তব্যে তিনি বলেন, মোবাইল সাংবাদিকতা গণমাধ্যম কর্মীদের আরো সমৃদ্ধশালী করবে। মোবাইল সাংবাদিকতা যেখানে ঘটনা সেখান থেকেই প্রতিবেদন লিখে পাঠানো যায়। সাংবাদিকদের আরো সচেতন ও কর্মঠ করতে মোবাইল সাংবাদিকতার বিকল্প নেই। 

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআইবি) প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড সোহানা তাহমিনা, ডেফোডিল ইউনির্ভারসিটি সহযোগী অধ্যাপক ( জার্নালিজম মিডিয়া কমিউনিকেশন বিভাগ) ড. জামিল খান, জেলা তথ্য অফিসার দ্বীপক চন্দ্র দাস। 

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে জেলার ৩৫ জন সাংবাদিক স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেয়। প্রশিক্ষণে ভিডিও রেকডিং, ভিডিও সম্পাদনা ও স্টোরি, মোবাইল সেটিংস তৈরিসহ নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হয়। 

সমাপন অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ। পরে সকল সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

খুঁজুন